রাজধানীর যাত্রাবাড়ীতে ‍যাত্রীবাহী বাসের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ৩টার পর যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রান্স সিলভা নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়রাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে।

ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছে বলে ওসি জানান।

এসএইচ