ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরাকান্দলিয়া ইউনিয়নের প্রাক্তন সদস্য আহাম্মদ হোসেনকে (৪৫) ছুড়িকাঘাত করে ও একই উপজেলার হরিপুরে লাঠির আঘাতে বৃদ্ধ সুরুজ আলীকে (৭০) খুন করা হয়েছে।
ধোবাউড়া থানার ওসি আব্দুল হক খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বৃহস্পতিবার রাতে সন্ত্রসীদের ছুড়িকাঘাতে গুরুতর আহত হয় আহাম্মদ। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে রাত ১টার দিকে তিনি মারা যান।'
এ ব্যাপারে ওসি আরো জানান, প্রতিপক্ষ দ্বারা এ ঘটনা ঘটতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা কিংবা কেউ গ্রেফতার হয়নি।
এ দিকে শুক্রবার সকালে হরিপুরে কথাকাটির জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সুরুজ আলী নিহত হয়েছেন।পুলিশ ঘটনাস্থলে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা কিংবা কেউ গ্রেফতার হয়নি বলেও ওসি জানান।
ইআর





