রাজধানীর বনানীতে ট্রাকের ধাক্কায় বাবুল মিয়া (৪০) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বনানীর ১১ নং রোডে রিক্সায় আরোহী অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।  
নিহত ওই ভিক্ষুকের গ্রামের বাড়ি সিলেটে। তিনি মহাখালীর কড়াইল বস্তিতে থাকতেন।
বাবুল মিয়া গুলশান ও বনানী এলাকায় ভিক্ষা করতেন। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার কাজ শেষ করে রিক্সা যোগে কড়াইল বস্তিতে ফেরার পথে ট্রাক ঢাক্কা দেয় বলে জানান প্রত্যক্ষদর্শী মফিজ মিয়া।
প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে এগারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ