একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন বঙ্গভবনেই থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সাধারণ ভোটারদের দুর্ভোগের কথা ভেবে আগামীকাল (রোববার) তিনি ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল (২৮ ডিসেম্বর) শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এইসব তথ্য জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর নিজস্ব এলাকা মিঠামইনের ভোটার।
জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি নিজ এলাকায় ভোট দিতে গেলে তার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করতে হয়। এতে সাধারণ ভোটারদের সমস্যা হতে পারে।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জন্য ২৮ ডিসেম্বর রাত ১২টা থেকে সব ধরনের পরিবহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুধুমাত্র নির্বাচন কমিশন অনুমোদিত পরিবহন চলাচলের সুযোগ পাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এমবি





