মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১৫ মন জাটকা জব্দ করেছে গজারিয়া কোস্ট গার্ড। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এসব জাটকা জব্দ করা হয়।

গজারিয়া কোস্ট গার্ডের পেটি অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টায় দিকে মেঘনা নদীর চর কিশোরগঞ্জ মোহনায় বরিশাল থেকে সদরঘাটগামী এমভি জামাল ৩ নামে যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ মন জাটকা জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি।’

পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলা মৎস্য অফিসার মো: আক্কাস আলী মোল্লার উপস্থিতিতে গরীব-দুঃখীদের মাঝে বিতরণ করা হয় বলে জানান তিনি।
এমই