চাঁদপুরে বিক্ষোভ মিছিল করার সময় জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে শহরের জোড়পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের জোড়পুর পাড় থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি কিছুদূর গেলে পুলিশ তাতে বাধা দেয়।
একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
চাঁদপুর মডেল থানার অফিসার ইন চার্জ মো. আবদুল কাইয়ুম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ





