গাজীপুরের টঙ্গীতে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোরে টঙ্গীর আনারকলি সিনেমা হলের পাশে শাহজালাল এন্টারপ্রাইজ নামে ওই দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, টঙ্গীর আনারকলি সিনেমা হলের পাশে শাহজালাল এন্টারপ্রাইজ নামে একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ও আশপাশের ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।