শনিবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে আয়োজিত অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ২০তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আরও বাড়ানো প্রয়োজন। জনগণ সরকারকে যে ম্যান্ডেট দিয়েছে, তার আলোকে বিচারকদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে অন্তরায় বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন,যে বিষয়গুলো ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে অন্তরায় সেগুলো এড়িয়ে চলে ন্যায় প্রতিষ্ঠা করুন। এ কাজে সরকারকে সবসময় আপনাদের পাশে পাবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বক্তব্য উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, দায়িত্ববোধ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনপ্রিয়তার চেয়ে সঠিক সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার বিষয়টি অনুসরণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন,আমাদের কাজের জায়গাটা দায়িত্ববোধের এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার; জনপ্রিয়তার নয়। তাই সব ধরনের অবস্থায় সবসময় সঠিক পথটিই বেছে নিতে হবে।
নিজ দায়িত্ব পালনে কখনো সঠিক সিদ্ধান্তের জায়গা থেকে সরে আসেননি বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি ।
দুর্নীতির বিষয়ে আমরা সজাগ থাকব, বিচারকদেরও সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, বিচার বিভাগে দুর্নীতি ও অনিয়ম রোধ করা না গেলে আইনের শাসন, মানবাধিকার এবং দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের লক্ষ্য ব্যাহত হবে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সেই দায়ভার কেউ নিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. এমদাদুল হক, যিনি বাংলাদেশ জুডিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট (জেএটিআই)-এর মহাপরিচালক এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি।
এছাড়া অনুষ্ঠানে আইন কমিশনের সদস্য, প্রশিক্ষণার্থী বিচারক, জেএটিআই’র কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এস