রাজশাহীর বাগমারা উপজেলায় রহিমা বিবি (৩২) নামের এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কাচারি কোয়ালিপাড়া গ্রামের আকরাম হোসেনের স্ত্রী।

রোববার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আকরাম হোসেন জানান, দাম্পত্য কলহের জের ধরে শনিবার রাত ১০টার দিকে রহিমা কীটনাশক পান করেন। এরপর তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

রাজশাহীর বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়দা খান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা রয়েছে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ