প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আজ শুক্রবার সকালে তিনি এ সফরে রওয়ানা হন।
প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশের সঙ্গে চীনের পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান।
আগামী সোমবার বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠকের পর গভীর সমুদ্রবন্দর নির্মাণের বিষয়টি ঘোষণা দেওয়ার কথা৷ চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না হারবারকে দিয়ে সোনাদিয়ায় প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দরটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
চীনের রাষ্ট্রদূত লি জুনও গতকাল আশা প্রকাশ করে বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের সময় সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারে ইতিবাচক ফল আসবে।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
জাতীয়
চীনের উদ্দেশে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আজ শুক্রবার সকালে তিনি এ সফরে রওয়ানা হন। প্রধানমন্ত্রীর সফরকালে





