গোপালগঞ্জে ৭ জনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত করা হয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বরাত দিয়ে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ শনিবার (০৫ জুন) আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
ডা. সুজাত আহমেদ জানান, এই ধরন (ভারতীয় ধরন) দ্রুত ছড়ায়, তাই বৌলতলী, সাতপাড় ইউনিয়নে আজ শনিবার থেকে আরও সাত দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, ভারতীয় ভ্যারিয়্যান্টে আক্রান্ত সন্দেহে গত ২৮ মে জেলা স্বাস্থ্য বিভাগ জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ১১টি নমুনা আইইডিসিআরে পাঠায়। এর মধ্যে সাতজনের দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে।
এমবি





