ভাষা আন্দোলনের অন্যতম সংগ্রামী আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক তথ্য বিবরণীর মাধ্যমে এই তথ্য জানানো হয়।
শোক বাণীতে তিনি বলেছেন, দেশের স্বাধীনতার সোপান রচনা হয় ভাষা আন্দোলনের মাধ্যমে। আর আব্দুল মতিন সেই আন্দোলনের অন্যতম সৈনিক। তার মৃত্যু একটি জীবন্ত ইতিহাসের অবসান হলো।
প্রধানমন্ত্রী ভাষা সৈনিক আব্দুল মতিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার এবং শোকার্ত প্রতিটি মানুষের প্রতি সমবেদনা জানান।
ঊল্লেখ্য, বুধবার সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভাষা সৈনিক মতিন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
কেএ,এমএইচ





