রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন ডোবাতে শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে। তাকে উদ্ধারের কার্যক্রম চলছে।
বুধবার (১৩ জুলাই) বিকেলে শিশুটি ডোবায় পড়ে যায় বলে এলাকাবাসীর বক্তব্য।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ জানান, মহাখালী বাসস্ট্যান্ডের পাশে একটি ময়লার ডোবায় শিশু পড়ে গেছে বলে খবর আসে। খবর পেয়ে তিন ডুবুরি ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ করেছে। তবে শিশু ডোবায় পড়ার বিষয়টি কেউ নিশ্চিত করে বলতে পারছে না। ডুবুরিরা কাজ করছেন। এখনও কোনো শিশু উদ্ধার হয়নি।
এআই





