লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহমদ উল্লাহ গাজী নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

লক্ষ্মীপুর রায়পুর সড়কের লেংটা মিয়ার দরগা নামক স্থানে শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহমদ উল্লাহ রায়পুর উপজেলার চরবংশী গ্রামের আহাদ উল্লাহ গাজীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুর থেকে লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহত হন ছয়জন। পরে আহতদের হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আহমদ উল্লাহ গাজী মারা যান।

কেএইচ