গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় ভ্যানযাত্রী নিহত ও তিনজন আহত হয়েছে।
আজ (০৪ জুলাই) বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গোবিন্দগঞ্জ পৌর সভার হ্যালীপ্যাড নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহত রাজু মিয়া (৩৬) উপজেলার ফুলবাড়ী ইউনিয়ানের শাকপালা গ্রামের জনাব আলীর পুত্র।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী মালবোঝাই ট্র্যাকের ধাক্কায় রাজু মিয়া নামে এক ভ্যানযাত্রী নিহত ও আহত হয়েছে ভ্যান চালকসহ ৩ জন।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ বন্দরে ভ্যানযোগে আসার পথে একটি অজ্ঞাত মালবোঝাই ট্রাক সাইড নিতে গিয়ে সজোরে ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই ভ্যানযাত্রী রাজু মিয়া নিহত হয়েছে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেন।
রুবেল/এমবি





