চট্টগ্রামে হত্যাসহ ৩ মামলায় জামিনে মুক্তি পেয়েছেন হেফাজত ইসলামের সিনিয়র নেতা ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।মঙ্গলবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি পান তিনি ।
এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল ইসলাম জানান, আদালত থেকে জামিনের কাগজপত্র পাওয়ার পর যাচাই- বাচাই শেষে মঙ্গলবার বিকেলে মুফতি ইজহারকে মুক্তি দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৭ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর লালখানবাজারে বাঘঘোনা এলাকায় মুফতি ইজাহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বিস্ফোরণে ২ ছাত্রের মৃত্যু হয়। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গ্রেনেড, বিস্ফোরক এবং এসিড উদ্ধার করে।
এঘটনায় মুফতি ইজহার এবং তার ছেলে হারুণ ইজহারসহ বেশ কয়েকজনকে আসামি করে ৩টি পৃথক মামলা করে পুলিশ। পরে ২০১৫ সালের ৭ আগস্ট জামিয়াতুল উলুম লালখান বাজার মাদ্রাসা থেকে ডিবি পুলিশ মুফতী ইজহারকে গ্রেফতার করে।
মাসুম/জারিফ





