লন্ডন সফর নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘লন্ডন সফরে বাংলাদেশের কূটনৈতিক অর্জনসহ সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সংবাদ সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।’ এসময় দেশ-বিদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরও দেবেন শেখ হাসিনা।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ





