বগুড়ার শেরপুর উপজেলায় মালবাহী ট্রাক ও ধানবোঝাই ভটভটির মুখোমুখি ধাক্কায় আবু তৈয়ব (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়ব উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভটভটির ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই তৈয়ব নিহত হন।
এ ঘটনায় আহত দুই জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায় বলেও জানান স্টেশন অফিসার সোহেল রানা।
এমবি





