টেকনাফ সীমান্তে এবার প্লাস্টিক ও বাঁশের তৈরি ভেলায় করে ৫২ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু অনুপ্রবেশ করেছে। তাদের চিকিত্সা ও মানবিক সহায়তা দেওয়া হয়েছে। পরে তাদের শরণার্থী ক্যাম্পে নেওয়ার জন্য প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

গতকাল বুধবার সকালে শাহপরীরদ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফনদী পয়েন্ট দিয়ে মিয়ানমারের আকিয়াব জেলার ঢংখালী হতে রোহিঙ্গা বোঝাই ভেলাটি নাফনদীর জালিয়াপাড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

ওই ভেলায় ১৭ জন পুরুষ, ১৩ জন নারী ও ২২ জন শিশু ছিল। খবর পেয়ে স্থানীয় ক্যাম্পের বিজিবি জওয়ানেরা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তল্লাশি করে নিজেদের হেফাজতে নেয়।

টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, শাহপরীরদ্বীপ পয়েন্ট দিয়ে সকালে রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য পেয়েছি। তাদের বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জেড