গাজীপুরে প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এসময় সেখান থেকে পুলিশ ১জনকে আটক করেছে।

সোমবার সকালে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে রোববার রাতে মহানগরের ধীরাশ্রম এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়রা ওই আগুন নেভায়।

গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর (ডিআইও-১) সিরাজুল ইসলাম জানান, সকাল পৌনে ৮টার দিকে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয় পিকেটাররা। এ সময় সেখান থেকে এক পিকেটারকে আটক করা হয়।

অন্যদিকে রোববার রাত সাড়ে ৯টার দিকে ধীরাশ্রম এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ২০ দলীয় জোটের দুই কর্মীকে আটক করা হয়েছে।

এমকে