গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় ইদ্রিস (৩০) নামে এক
যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এরপর থেকে ঘটনাস্থলে স্পিড ব্রেকারের দাবিতে স্থানীয় বিক্ষুব্ধ জনগণ ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছে।
ইদ্রিস স্থানীয় সাদেক আলীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিজানুর রহমান জানান, বিক্ষুব্ধ জনগণকে বুঝিয়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা চলছে।
জেএ





