মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কিটিংচর এলাকায় বেইলী ব্রীজ ভেঙ্গে পাথর বোঝাই একটি ট্রাক পানিতে ডুবে গেছে। এতে ট্রাকের চালক ও সহকারী ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

গতকাল দুপুরে দমকল বাহিনীর কর্মীরা দুইজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়,আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক সিংগাইর উপজেলার জামশা যাচ্ছিল। এ সময় ট্রাকটি সিংগাইরের কিটিংচর এলাকায় বেইলী ব্রীজ ভেঙ্গে ট্রাকটি পানিতে ডুবে যায়। এতে ট্রাকের চালক ও সহকারী ট্রাকের নিচে চাপা পড়ে। দূর্ঘটনার পর পুলিশ ও দমকল কর্মীরা দীর্ঘ চেষ্টার পর বেলা সাড়ে ১২টার দিকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে।

এদিকে বেইলীব্রীজ ভেঙ্গে যাওয়ায় ঢাকার সাথে সিংগাইর উপজেলার যানবাহন গুলো সরাসরি চলাচল বন্ধ রয়েছে। যানবাহনগুলো ঘুরপথে বিকল্প রাস্তা ব্যবহার করছে।

এসএইচ