রোহিঙ্গার মুসলমানদের উপর মায়েনমার সরকারের নির্মম ও পৈচাশিক গণহত্যার প্রতিবাদ এবং তাদের সম্মানজনক পূণর্বাসনের দাবীতে সোমবার সকাল ১০ টায় মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন পাঁচ্চর বাসস্ট্যান্ডে বিশাল গণসমাবেশ অনূষ্ঠিত হয়েছে।
হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে সর্বস্তরের তৌহিদী জনতা কর্তৃক আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী মাওলানা হাবিবুল্লাহ। গণসমাবেশটি পরিচালনা করেন হজরত মাওলানা আখতারুজ্জামান খান, প্রিন্সিপাল ইরফান আবদুল্লাহ ও মাওলানা মোশারফ হোসাইন।গণসমাবেশ থেকে রোহিঙ্গার মুসলমানদের উপর পরিচালিত গণহত্যা বন্ধের জন্য মায়েনমার বৌদ্ধ ধর্মাবলম্বী সরকারের প্রতি আহবান জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, অমুসলিমরা আজ মায়েনমারসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপর অন্যায়ভাবে জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। অথচ জতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠনগুলো সম্পূর্ন নিরবতা পালন করছে। পৃথিবীর বিভিন্ন মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমরা যখন গণহত্যা চালায়- জাতিসংঘ তখন চুপ করে থাকে। সূতরাং এই জাতিসংঘ মুসলমানদের জন্য নয়। সমাবেশে বক্তারা মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ প্রতিষ্ঠার দাবী জানান।
গণসমাবেশে বক্তারা আরও বলেন, অং সাং সুচিকে শান্তিতে নোবেল প্রাইজ দিয়ে নোবেল কমিটি যে অপরাধ করেছে তাতে মায়েনমারের নির্যাতিত মুসলমানদের উপর নির্যাতনকে উৎসাহিত করা হয়েছে। বক্তারা অবিলম্বে অং সাং সুচির নোবেল প্রাইজ বাতিলের দাবি জানান।
পৃথিবীর প্রায় দুই শত কোটি মুসলমান শান্তিতে বিশ্বাসী। মুসলমানরা সর্বোচ্চ ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে জানে। কিন্তু এভাবে মুসলমানদের উপর নির্যাতন অব্যহত থাকলে অন্তত বাংলাদেশের ১৬ কোটি মুসলমান চুপ করে বসে থাকবে না।
গণসমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা নেয়ামতউল্লাহ ফরিদী, হজরত মাওলানা আকরাম হোসাইন, প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালেক, প্রিন্সিপাল মাওলানা এ.বি.এম এমদাদুল হক, শাইখুল হাদীস মাওলানা মিজানুর রহমান ফরিদী।
গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোঃ শাহজাহান, মুফতী মোঃ লিয়াকত হোসাইন, মুফতী মোঃ ফয়েজউল্লাহ, মাওলানা মোঃ খাইরুল ইসলাম, মোঃ সেলিম মাদবর, সাজ্জাদ হোসেন সিদ্দিকী, মিজানুর রহমান মঞ্জু, আব্দুল হক কাওসারী, মাওলানা আবুবকর সিদ্দিক, হাফেজ মাহফুজুর রহমান জামান, মাহফুজুল হাসান, ডাঃ মাওলানা শাহজাহান, সাঈদুর রহমান সুমন, হাবিবুল্লাহ বাহার, মাস্টার আকতারুজ্জামান খান, মুফতী রাকিবুল হাসান, গোলাম মোঃ ওমর ফারুক, মোঃ আমির হোসাইন, মাওলানা আনোয়ার হোসাইন, জহির রায়হান প্রমূখ।
গণসমাবেশ শেষে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে একটি বিক্ষোভ মিছিল অনূষ্ঠিত হয়। এসময় মহাসড়কে শত শত গাড়ি অবরুদ্ধ হয়ে পরে। সমাবেশ ও মিছিল শেষে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা নেয়ামতউল্লাহ ফরিদী।
এআই





