ফেনী জেলা বিএনপির প্রাক্তন প্রচার সম্পাদক শেখ ফরিদ বাহারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তাকে আটক করা হয়।

দলীয় সূত্র জানায়, বিকালে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ারচর তার গ্রামের নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এ সময় জেলা বিএনপির ওই নেতা শেখ ফরিদ বাহারকে আটক করা হয়।

ফেনী গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ তাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে