সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় বাস ও ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর স্থানীয়রা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে একটি ট্রাককে পিছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশটি দুমরে মুচরে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও তিতাস পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমই





