সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বর সেলিম রেজা সবুজকে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।

রোববার বিকাল ৫টায় দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মাদক ব্যবসায়ী ফারুকের বাড়ি থেকে তাকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তিনি দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আলী রেজার ছেলে।

দেবহাটা থানার অফিসার ইন চার্জ (ওসি) আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম রেজা সবুজ এর আগে সাতক্ষীরার ইটাগাছা এলাকার চাঞ্চল্যকর জোড়া পুলিশ মার্ডার মামলায় গ্রেফতার হয়েছিলেন।

কেএইচ