একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ও দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গোপালগঞ্জে জেলায় কর্মরত সাংবাদিকেরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বৃহম্পতিবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের ওপর দাঁড়িয়ে হাতে হাত ধরে জেলায় কর্মরত সাংবাদিকরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও সংবাদের রবীন্দ্রনাথ অধিকারী, যমুনা টিভির মোজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের এসএম হুমায়ূন কবীর, বাংলাদেশ প্রতিদিনের আমিনূল হাসান শাহীন, এসএ টিভি ও রাইজিংবিডির বাদল সাহা, মাছরাঙ্গা টিভির মোর্শেদায়ন নিশান প্রমুখ। এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তরা, সাংবাদিকদরে ওপর নির্যাতন ও হামলা বেড়ে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করে সব সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানান।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





