মিয়ানমারে রোহিঙ্গা গনহত্যার প্রতিবাদে নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপস্থিত বক্তারা বলেন, মিয়ানমারের মুসলামনদের নির্যাতন ও হত্যার একমাত্র কারণ হলো তারা মুসলমান। মুসলমানদের ওপর এধরনের আচরণ করা হবে আর মুসলমানরা চুপ করে বসে থাকবে তা হবে না। এক মুসলামানের আহাজারি ও আর্তনাদে সাড়া দেয়া প্রতিটি মুসলমানদের ঈমানী দায়িত্ব। সুতরাং মিয়ানমার সরকারের বিরুদ্ধে সকল মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবী।
এসময় উপস্থিত ছিলেন- আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কুতুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক গুলজার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আয়েজুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আলী মেরাজ মোস্তাক, অর্থ সম্পাদক ইয়াহিয়া আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া, মোঃ লোকমান আহমদ, ইকবাল আহমদ, চয়েস আহমদ, যুব নেতা সাইফুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য নান্টু চন্দ্র, রাশেদুজ্জামান রাশেদ, এইচ.এম. দিলোয়ার, আম্বরখানাস্থ জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, শ্রমিক নেতা আব্দুর রহমান, ব্যবসায়ী ফনিক মিয়া, কালা মিয়া, মোশাহিদ মিয়া, মাওলানা মোঃ কুতুব উদ্দিন প্রমুখ।
এ মানববন্ধনে একাত্ততা পোষণ করে সিলেট নগরীর আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে মিলিত হয়।
গুলজার/নাজিব





