কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে পিন্টু হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার জগতি ইউনিয়নের কলাবাড়িয়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

জিআরপি পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকালে পোড়াদহ থেকে ছেড়ে আসা দৌলতদিয়ারগামী মেইলে ট্রেনটি কলাবাড়ীয়া এলাকায় পৌছালে ট্রেনের স্লিপারের উপর বসে থাকা অবস্থায় পিন্টুর শরীরের উপর দিয়ে ট্রেন চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে জিআরপি থানা পুলিশকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এসএইচ