যশোরে ছিনতাইকারীদের হাতে আহত ব্যাটারিচালিত অটোরিকশার চালক শাহীন মোড়লের(১৬) অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
শনিবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার অস্ত্রোপচার শুরু হয়।
প্রায় তিন ঘণ্টা অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সজীব চন্দ্র সরকার জানিয়েছেন, শাহিনের মাথায় ধারালো কিছুর আঘাত রয়েছে। যেটি তার মাথার হাড় ভেঙে ব্রেইনে ঢুকে গেছে। এই কারণে জরুরি ভিত্তিতে তার অস্ত্রপচার করা হয়। এখন তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে অন্তত ২৪ ঘণ্টা পার না হলে তার বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
এর আগে গতকাল (২৯ জুন) শনিবার রাত ১০টার দিকে শাহীনকে ঢামেকে হাসপাতালে ভর্তি করা হয়।
এমবি





