সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ৮০৩ বোতল ফেনসিডিলসহ হরিদাস (২২) ও গোপাল দাস (২০) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৬টার দিকে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের রামপদ দাসের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
তবে এ সময় রামপদ দাস পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
আটক হরিদাস রামপদ দাসের ছেলে ও গোপাল দাস সাতক্ষীরা সদর উপজেলার ঋষিপাড়ার অসীম দাসের ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





