মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মনোয়ার (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ১৩ মে মিরপুরে অগ্নিকাণ্ডে আরেফিন আরিফ (২৮), মিনারা বেগম (৩০) ও মনোয়ার (৪০) নামে তিনজন অগ্নিদগ্ধ হয়।
ওইদিন সন্ধ্যা পৌনে ৭টায় অগ্নিদগ্ধ আরেফিন আরিফ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে অগ্নিদগ্ধ মিনারা বেগম ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তার অবস্থাও আশঙ্কাজনক।
ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ