হরতাল-অবরোধের সময় কেন এসএসসি পরীক্ষা হবে না এবং স্কুল-কলেজ কেন খোলা থাকবে না- এ মর্মে হাইকোর্টের দেওয়া আদেশের অনুলিপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে ইকোর্টের রিট শাখার মো. হেলাল উদ্দিন আদেশের অনুলিপিটি গুলশান কার্যালয়ে পৌঁছে দেন।
এ সময় গুলশান কার্যালয়ের গেট থেকে অনুলিপি গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানান, অবরোধ ও হরতালের সময় কেনো এসএসসি পরীক্ষা হবে না এবং স্কুল-কলেজ কেনো খোলা থাকবে না এই মর্মে হাইকোর্ট এই রিট দিয়েছে।
আদেশের অনুলিপি থেকে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি কেরানিগঞ্জের সাইফুল রহমান নামে এক ব্যক্তি হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও আবু তাহের মো. সাইফুরের দ্বৈত বেঞ্চে চলমান হরতাল-অবরোধের সময় এসএসসি পরীক্ষা নেয়া এবং স্কুল-কলেজ খোলার আবেদন জানিয়ে রিট আবেদন করেন।
এমআর





