চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সাত কর্মীসহ ১০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ৬৮ লিটার মদ ও ১১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালায় বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান।
তিনি বলেন, অভিযানে জামায়াতের ৪ জন ও শিবিরের ৩ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা আছে।
এছাড়া নিয়মিত মামলায় ১২ জন এবং ৮৪ জন সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করা হয়েছে।
এআর





