গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল মণ্ডল (৩৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার বিকাল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল মণ্ডল নওগাঁ জেলার মহাদেবপুর থানার হাবীবপুর গ্রামের লতিফ মণ্ডলের ছেলে।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, ঢাকা থেকে নওগাঁগামী রকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ চরজন আহত হন। আহত বাসচালক রবিউলকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পুলিশ বাসটি জব্দ করলেও ট্রাকটি পালিয়ে যায়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি হুমায়ুন কবীর।
কেএইচ





