নওগাঁর পোরশায় ২টি কষ্টি পাথরের মূর্তিউদ্ধার করা হয়েছে।এ সময় ৪ জনকে আটক করা হয় বলে জানা যায়।

পোরশা উপজেলার সরাইগাছির মোড় থেকে এ ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫ এর একটি টহল দল শনিবার রাতে সরাইগাছি মোড় এলাকায় অভিযান চালিয়ে ২টি কষ্টি পাথরের মূর্তিসহ ৪ জনকে আটক করে।

আটককৃতদের স্থানীয় থানায় সোপর্দ করা হলে তাদেরকে আজ রোববার সকালে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।

পোরশা থানার এস আই মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বাসসকে জানান, শনিবার রাত ৯টার দিকে গেপান সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এসময় ২টি কষ্টি পাথরের মূর্তিসহ তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়। আটককৃত চারজনকে রোববার সকালে নওগাঁর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো পোরশা উপজেলার শাহবাজপুর গ্রামের চাঁন মোহাম্মদের ছেলে আবদুস সালাম (৩৫), ভাতিনা গ্রামের মৃত সোম শ-লের ছেলে রুবেল হোসেন (২৫), বাদ কয়েন্দা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে দুলাল হোসেন (২৫) এবং একই গ্রামের আজির উদ্দিনের ছেলে মোজাম্মেল হোসেন (৩০)।

উল্লেখ্য, র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের মেজর আবদুর রহিমের নেতৃত্বে র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরাইগাছি মোড় এলাকায় অভিযান চালায়।

পোরশা-নওগাঁ সড়কের সাইগাছি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মূর্তিগুলো কেনা-বেচার সময় হাতেনাতে মূর্তিসহ ৪ জনকে আটক করা হয়।

আটক মূর্তিগুলো কৃষ্টি পাথরের তৈরি বিষ্ণু আকৃতির। এগুলোর মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এ ঘটনায় রাতেই পোরশা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ