সিরাজগঞ্জ শহরে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শহরের হাসপাতাল রোডে সালেহা গার্লস স্কুল এলাকায় প্রচণ্ড শব্দে এসব ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় হাসপাতালে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) হাবিবুল ইসলাম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, শহরে আতঙ্ক সৃষ্টির জন্যই এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
কেএইচ





