নড়াইলের লোহাগড়ার উপজেলার এড়েন্দা বাজার এলাকায় একটি ডুমুরগাছ থেকে আজগর শেখ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মে) বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
আজগর নড়াইল সদরের সড়াতলা গ্রামের শওকত শেখের ছেলে। আজগর এড়েন্দা বাজারের একটি 'রাইস মিলে' শ্রমিকের কাজ করতেন। অভিযোগ উঠেছে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
এদিকে নিহতের পরিবারকে ম্যানেজ করে একটি মহল ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফন করেছে বলে এলাকাবাসির অভিযোগ। তবে অদৃশ্য কারণে এ বিষয়ে নিহতের পরিবারের কেউ মুখ খুলতে চাননি।
লোহাগড়া থানার এসআই প্রবীর দাস জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এমআইএস





