মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় বাড়ির উঠানে পড়ে থাকা একটি বলসদৃশ্য বস্তু বিস্ফোরণে মো. সাগর (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাগর খেলার উদ্দেশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লাল স্কচটেপ মোড়ানো ওই বস্তুটি ধরতেই তা বিস্ফোরিত হয়। আহতাবস্থায় প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সাগর দক্ষিণ ইসলামপুর এলাকার উসমানের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. ইউনুচ আলী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ওএফ





