লক্ষ্মীপুর,মেহেরপুর ও শেরপুরের তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে।
ইউনিয়নগুলো হলো-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন,মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন।
রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই তিনটি ইউপির উপ নির্বাচন নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ,





