চট্টগ্রামের হাটহাজারিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৩৯ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার এগারমাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

হাটহাজারি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাটহাজারি ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস