যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পাচারকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার ভোর ৪টার দিকে সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ঝিনাইদহ জেলার কেষ্টব্রত রায়ের ছেলে দেবব্রত রায় (২৩), যশোরের কাজী ছিদ্দিক আহম্মেদের ছেলে আবু হুরাইয়া (২৭), জিতেন্দ্র রায়ের ছেলে চিত্র রায় (৩২), বাগেরহাটের কুদ্দুস হালদারের ছেলে বাইদুল হালদার (৩৮) ও নবকুমার মুখার্জির ছেলে সুদর্শন মুখার্জি (৪৫)।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
কেএইচ





