খুলনায় মোটরযানে অবৈধ অ্যাংগেল, হুক এবং বাম্পার উচ্ছেদ অভিযানে ২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিআরটিএ।

আজ ১৭ (এপ্রিল) খানজাহান আলী (র.) সেতুর টোল প্লাজা এলাকায় টানা পাঁচ ঘণ্টার এ অভিযান পরিচালনা করে খুলনা বিআরটিএ।

বিআরটিএ খুলনার সার্কেল সহকারী পরিচালক এস এম কামরুল হাসান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। অবৈধ কোনো ধরনের মটরযানকে ছাড় দেওয়া হবে না।

সূত্র জানাযায়, আজ সকাল ১০ টা থেকে এই অভিযান শুরু হয় এবং দুপুর ৩টা পর্যন্ত অভিযান অব্যাহত থাকে। অভিযানকালে অননুমোদিত অ্যাংগেল, হুক এবং বাম্পার সংযোজনের দায়ে ২৩টি ট্রাক ও কাভার্ডভ্যানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ১৫টি ট্রাক যানবাহন থেকে বাম্পার খুলে জব্দ করা হয়। অভিযানকালে ডাক বিভাগের একটি গাড়ি (ঢাকা মেট্টো-ট-১১-৪৪৩৫) রেখে চালক পালিয়ে যায়। গাড়িটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদাউস ওয়াহিদ। উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনার উপপরিচালক জিয়াউর রহমান, সার্কেল সহকারী পরিচালক এস এম কামরুল হাসান, মোটরযান পরিদর্শক মো. সাইদুর রহমান ও উচ্চমান সহকারী মনিরুল ইসলাম খান প্রমুখ অনেকে উপস্থিত ছিলেন।

টাইমনিউজবিডি.নেট/ মামুন/ মাহমদু