সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে সোমবার সারাদেশের ন্যায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২০দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নীলফামারীতে শান্তিপূর্ণভাবে চলছে।

হরতালে শহরে ভাড়ি কোন যানবাহন চলাচল করছে না। জেলা ও উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পাশাপাশি বিভিন্ন সড়কে রয়েছে র্যা বের টহল। জেলা ও উপজেলা শহরে পিকেটিং করতে না পারলেও জেলার বিভিন্ন বড় হাট-বাজার ও ইউনিয়নগুলোতে পিকেটিং করেছে হরতাল সমর্থকরা।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ