অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপিত গাছের পরিচর্যা করার আহ্বান জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুলতান উদ্দিন, এনামুল হক, আব্দুর রহমানসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা।

পরে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পল্টনের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটির এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের প্রশংসা অর্জন করেছে।

এস