ডাক্তার ও স্বাস্থ্য অধিদফতরের উপসচিবের স্ত্রীর পর এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার মারা গেছেন পুলিশের এক নারী এসআই।
পুলিশের এসবি শাখায় কর্মরত ঐই নারী এসআই এর নাম কোহিনূর আক্তার।
বুধবার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসআই কোহিনুর আক্তারের গ্রামের বাড়ি টাংগাইলের ভুয়াপুরে। তার রয়েছে দেড় বছর বয়সের এক শিশু সন্তান।
তার সহকর্মী এসআই সালেহ ইমরান বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই কোহিনুর আক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এমন অকাল মৃত্যু সত্যি মেনে নেয়া যায়না।
জেড





