ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জামায়াত সমর্থিত তিন ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে থেকে তাদের আটক করা হয়।

এ প্রসঙ্গে ঝিনাইদহ জেলা শিবিরের সভাপতি ওমর ফারুক জানান, বেলা সাড়ে ১১টার দিকে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে জামায়াত সমর্থিত কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউপি চেয়ারম্যান শাহ আলম, দোড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও সাবদারপুর ইউপি চেয়ারম্যান আজগার আলীকে ডিবি পুলিশ আটক করে।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে থানায় নতুন কোনো মামলা বা অভিযোগ নাই। রাজনৈতিক হয়রানির করতেই তাদের আটক করা হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি সোলাইমান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ঢাকা, ৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস