শেখ হাসিনার নাম উচ্চারণ করে আওয়ামী লীগের কোন মেয়র প্রার্থী ভোট চাইতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট আয়োজিত‘খালেদা জিয়ার উপর নগ্ন হামলাসহ বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের যৌন হয়রানীর প্রতিবাদে এক মানবন্ধনে তিনি এ মন্তব্য করেন।’

শওকত মাহমুদ বলেন,‘আমরা যখন বেগম খালেদা জিয়ার নাম উচ্চারণ করে কোথাও ভোট চাইতে যাই আমাদের ব্যপক সারা পাওয়া দেখে এই সরকারের লোকজনের মাথা খারাপ হয়ে যায়। কারণ তারা তাদের প্রধানমন্ত্রীর নাম উচ্চারণ করে কোথাও ভোট চাইতে পারে না। তারা জানে নাম উচ্চারণ করলে ভোট বাড়বে না বরং কমবে।’

আদর্শ ঢাকার সদস্য সচিব বলেন, বার বার বেগম খালেদা জিয়ার উপর নগ্ন হামলার প্রতিবাদে সারা বিশ্ব এখন প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। খালেদার জনপ্রিয়তায় এই সরকার অনেক নিচে বিধায় বার বার এ হামলা করছে।’

মানবন্ধনে,আরো উপস্থিত ছিলেন,কবি আব্দুল হাই শিকদার, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী,কন্ঠশিল্পী হাসান প্রমুখ।

এমএ/এমকে