গাজীপুরে ডিবি পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহত মনির হোসেন খান (২৫) গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকার কবির হোসেন খানের ছেলে।

মঙ্গলবার দিবগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ জানায়, ডিবি ও থানা পুলিশ সন্ত্রাস বিরোধী যৌথ অভিযান পরিচালনার সময় গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে।

এসময় আইন-শৃংখলার সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এসময় মনির হোসেন খান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও গুলি উদ্ধার করেছে।

পরে হোতাপাড়া ফাঁড়ি পুলিশ তার লাশ উদ্ধার করে গাজীপুরেরর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মনির হোসেন খানের বিরুদ্ধে সন্ত্রাস, খুন, চাঁদাবাজিসহ প্রায় ২৭টি মামলা রয়েছে।

এআই