উপজাতীয় এক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সোমবার রাতে মন্দিরে পূজা দিয়ে ফেরার পথে রাঙ্গামাটির কাউখালী উপজেলা সদর থেকে তাকে অপহরণ করা হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নীলু কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই স্কুলছাত্রীর বাবা আদুংশী মারমা জানান, কাউখালী সদরের পাশেই কচুখাইন এলাকায় বাড়ি থেকে একটু দূরের মন্দিরে পূজা দিয়ে ফেরারর পথে একদল সন্ত্রাসী তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। রাতে সে না ফেরায় কাউখালী থানায় অভিযোগ দায়ের করা হয়।

ওসি নীলু কান্তি বড়ুয়া জানান, অপহৃতার বাবার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের কারণে কেউ এমনটি করতে পারে। এরপরও পুলিশ সম্ভাব্য সকল স্থানে মেয়েটিকে উদ্ধারের ব্যাপারে অভিযান চালাচ্ছে।

ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ